শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মারণরোগকে জয় করে অভিনয়ে ফিরছেন মিঠু চক্রবর্তী! ধারাবাহিক না ছবি কোথায়, কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ জানুয়ারী ২০২৫ ২০ : ০৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মারণ রোগ ক্যানসারকে হাসিমুখে হারিয়ে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিক মাঝপথেই ছেড়ে দেন তিনি। এই ধারাবাহিকে 'শঙ্কর'-এর মা 'মহেশ্বরী'র চরিত্রে অভিনয় করছিলেন মিঠুন চক্রবর্তী। 

 

এর আগে স্বামী সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই। কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার ব্যাক টু ফ্লোর। 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিকের শেষ দিনে হাজির ছিলেন তিনি। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই সকলে উচ্ছসিত হয়ে উঠলেন। 

 

এদিন আগের মতোই নিজে গাড়ি চালিয়ে সেটে আসেন অভিনেত্রী। মাথায় টুপি আর হাসিমুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠলেন মিঠু চক্রবর্তী। এই বিশেষ দিনে পরিবারের একাধিক সদস্যকে দেখা গেল সেটে। মিঠু চক্রবর্তীকে এতদিন পর কাছ থেকে দেখে কেঁদে ফেললেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। 

 

কেমন আছেন, এই প্রশ্ন করায় তাঁর জবাব, "আমার শরীর একদম ভাল আছে। কাবু করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। আমি এখন সম্পূর্ণ সুস্থ।" কাজে ফেরার প্রসঙ্গে মিঠু চক্রবর্তীর জবাব, "এই বছরই কাজ শুরু করার কথা ভেবেছি, সম্ভবত মার্চের মাঝামাঝি সময়ে কাজে ফিরব।" মনের জোরে খুব অল্প সময়ে এই মারণ রোগকে হারিয়ে আবার কাজে ফিরতে চলেছেন মিঠু চক্রবর্তী। তাঁর এই মনের জোরকে সাধুবাদ জানিয়েছেন টলি তারকারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া